March 20, 2026, 12:59 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

কেশবপুরে উপ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী পলাশ নির্বাচিত

জাহিদ অাবেদীন বাবু,কেশবপুর (যশোর) থেকেঃ
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও পাঁজিয়া ইউনিয়নের ০৯ নম্বর সাধারণ ওয়ার্ড মেম্বার পদে উপ নির্বাচনে চেয়ারম্য্না পদে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর পলাশ (আনারস) ও মেম্বার পদে সিরাজুল ইসলাম (মোরগ) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  বৃহষ্পতিবার সকারল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত  শান্তিপূর্ণ ভাবে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার  উপস্থিতি ছিলো লক্ষণিয়। কোথাও কোন প্রকার অপ্রতীকর ঘটঁনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে  সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল সহ নির্বাহী ম্যাজিষ্টেট এর নের্তৃত্বে কেন্দ্রে কঠোর নজরদারি ছিলো।  উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ বজলুর  রশিদ সাংবাদিকদের জানান , মজিদপুর ইউনিয়নের ১০ টি ভোট কেন্দ্র  ১২হাজার ৭শ ২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন এর মধ্যে ৭ হাজার ২শ ৪৬ ভোট পেয়ে আনারস প্রতিকের প্রার্থী হুমায়ুন কবীর  বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্ধি  গোলাম সরোয়ার নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৪শ ৭৪ ভোট পেয়েছেন।  পাঁজিয়া ইউনিয়নের  ০৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে সিরাজুল ইসলাম ৬শ ৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর