April 13, 2026, 3:06 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মাদারীপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, বিকেলে উপজেলার ভাঙ্গা থেকে মোটরসাইকেলে করে কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিলেন ওই দুই আরোহী। পথে পাঁচ্চর এলাকায় এলে কাঁঠালবাড়ী ঘাট থেকে বরিশালগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শিবচর হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করে। লাশ দু’টি উদ্ধার করে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। শিবচর থানার ওসি জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর