April 13, 2026, 4:15 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

লালমনিরহাটে ভাইকে পিটিয়ে বোনকে ধর্ষণ চেষ্টায় মামলা

লালমনিরহাটে ভাইকে পিটিয়ে বোনকে ধর্ষণ চেষ্টায় মামলা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ভাইকে পিটিয়ে আহত করে বোনকে ধর্ষণ চেষ্টার ঘটনায় লালমনিরহাটের আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন আহত পোশাক শ্রমিক ওই নারী। আসামিরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আছদ্দির চরের মৃত মুকুল মিয়ার ছেলে অজিয়ার রহমান (২৪), আফসার আলীর ছেলে সুমন মিয়া (১৭), আব্দুলের ছেলে আলামিন মিয়া (২১)। মামলার বিবরণে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর রাতে আসামিরা গোবর্ধন গ্রামের পাশে তিস্তার চরে পিকনিকের আয়োজন করে। সেখানে তারা তাবু টেনে থাকার ব্যবস্থা করে। ওই পিকনিক স্পটের পাশ দিয়ে সন্ধ্যায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন গ্রামের এক দিনমজুরের স্বামী পরিত্যাক্তা মেয়ে পোশাক শ্রমিক তার ছোট ভাই ও সন্তানকে নিয়ে সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পিকনিকের তাবুর নিচ থেকে আসামিরা ৩জন বের হয়ে তাদেরকে আক্রমণ করে ওই নারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তার ছোট ভাই তাদের বাধা দিলে তাকে এলোপাতারি মারপিট করে মাটিতে ফেলে দিয়ে তাকে পাশে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আসামিরা ওই নারীর মাথায় সজোরে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পাশে আহত ভাইয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের দুই ভাই বোনকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার বিচার চেয়ে আহত ওই নারী বাদি হয়ে ওই দিন রাতে ৩ ঘাতকের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত মামলা হিসেবে রুজু করে পুলিশ। হাসপাতালের বেডে আহত ওই নারী জানান, স্থানীয়রা ছুটে না এলে ঘাতকরা তার সম্ভ্রম নষ্ট করে তাকে মেরে ফেলতো। তিনি নারী আইন সহায়তা সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন। আদিতমারী থানা ওসি হরেশ্বর রায় জানান, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহন করে আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর