April 3, 2026, 12:10 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

অদেখা জয়া

অদেখা জয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘বিনিসুতোয়’ নির্মাণ করছেন অতনু ঘোষ । শুটিং এর দুটি স্থিরচিত্র প্রকাশ পাওয়ার পরপরই আলোচনায় এসে গেছে ছবিটি। অতনু ঘোষ জানিয়েছেন, ছবিতে জয়া আহসান এবং ঋত্বিককে একেবারেই নতুন ভাবে দেখতে পাবেন দর্শকরা।

অতনু ঘোষ জানিয়েছেন, ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক বেশি। একশোরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় নির্মাতার কাছে ছবিটি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়াও ছবি মুক্তির তারিখ জানতে চাইছেন অনেকেই।

অতনু ঘোষ জানান, ঋত্বিক আর জয়ার সাদামাটা লুক পছন্দ করেছেন দর্শকরা। এইভাবে হয়তো দর্শক তাদেরকে আগে দেখেনি। এজন্যই ছবিটি তার কাছে স্পেশাল। ‘বিনিসুতোয়’ ছবিটি আগের ছবিগুলোর তুলনায় একেবারেই নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি।

ছবির মুক্তির তারিখ এখনও ঠিক করা হয়নি। তবে অতনু ঘোষ জানান, কয়েকমাসের মধ্যেই মুক্তির তারিখ জানিয়ে দেয়া হবে।

‘বিনিসুতোয়’ ছবির গল্প লিখেছেন অতনু ঘোষ নিজেই। ছবির গল্প শুরু হবে টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয় ভাবে দেখা হয় কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়ার। অডিশন দিয়ে ফেরার পথে দুজনের আলাপ হয় এবং যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছে? এমন ভাবনা নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প এগিয়ে যায়।

ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে ‘বিনিসুতোয়’ ছবির। কলকাতা আর টাকিতে শুটিং করা হবে। ছবিতে আরও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর