April 13, 2026, 11:13 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইবিতে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উদযাপন

ইবিতে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উদযাপন
ইমানুল সোহান, ইবি প্রতিনিধি

mostbet

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। সোমবার বেলা ১১ টায় অনুষদ ভবনের সামনে থেকে  র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে অনুষদ ভবনের ৪২৬ নং কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর ১৯৭৩ সালে আরবী ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ায় এই দিনটিকে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস হিসেবে পালন করা হয়।

র‌্যালিতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপত্বি  প্রফেসর ড. মুহাম্মদ মাহবুুবুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগের  প্রফেসর ড. মোঃ রুহুল আমীন, প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ, প্রফেসর ড. মোঃ আব্দুল মোত্তালিব, প্রফেসর ড. মোঃ কামরুল হাসান, প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. নূর মোহাম্মদ প্রমুখ। র‌্যালিতে উক্ত বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। র‌্যালিটি আরবী ভাষা ও সাহিত্য বিভাগ ও ইন্টার ইউনিভার্সিটিস এ্যারাবিক স্টুডেন্ট এ্যাসেসিয়েশন ( ওটঅঝঅ) ইবি শাখা যেীথভাবে আয়োজন করে।

Share Button

     এ জাতীয় আরো খবর