April 5, 2026, 1:32 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

টি-টেনকে আদর্শ মানছেন আমির

টি-টেনকে আদর্শ মানছেন আমির

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেন লিগকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন মোহাম্মদ আমির। জোর দিয়ে বলছেন, ১০ ওভারের ফরমেট টি-টোয়েন্টিতে তার বোলিংয়ের দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পরীক্ষামূলকভাবে চলছে চারদিনের টি-টেন লিগ টুর্নামেন্ট। গত নভেম্বরে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে প্রথম খেলোয়াড় হিসেবে আমিরকে দলে ভেড়ায় মারাঠা এরাবিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটির পরামর্শক ও কোচ ওয়াসিম আকরাম।

তিন ম্যাচে ৬ ওভার বোলিং করে একটি উইকেট পেলেও আমিরের ইকোনমি রেট ৮.৮৩। যা ১০ ওভারের ম্যাচে ভালোই বলা চলে। পাঞ্জাবি লিজেন্ডসের বিপক্ষে শনিবারের (১৬ ডিসেম্বর) ম্যাচে তার দুই ওভারে ১৪ রানের বিনিময়ে এক উইকেটের স্পেল গুরুত্বপূর্ণ অবদান রাখে। ১৩০ করে ১৪ রানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে এরাবিয়ান্স।

আমিরের চোখে তুলনা করতে গেলে টি-১০ ম্যাচে ১২টি করে বল করা অন্য ফরমেটকে সহজতর করে দেবে, ‘অবশ্যই এটা কাজে দেবে। এই ফরমেটে ডট বল করাটাই সবকিছু। আপনি যত বেশি ডট বল দেবেন, তত বেশি আত্ববিশ্বাস পাবেন। যদি আপনি টি-১০ ক্রিকেটে খরুচে রান না দেন, টি-২০ ক্রিকেট অনেক লম্বা ফরম্যাট মনে হবে।’

‘এটা উচ্চ চাপের ফরম্যাট এবং যদি আপনি এখানে ভালো করেন, টি-২০ ক্রিকেটে চাপটা কম অনুভূত হবে। একদিক থেকে বোলারদের জন্য এটি খুবই পরীক্ষার ফরমেট। দক্ষতা পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি বল নিয়েই আপনাকে ভাবতে হবে। তাই ভালোভাবে ইয়োর্কার ও স্লোয়ার বল করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যাটসম্যান লেন্থথ বল খুব ভালোভাবে হিট করতে পারে। একজন ফাস্ট বোলারের তার পেস সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং আমি তাই করছি। আমি আমার বোলিংয়ে সম্ভাব্য সব রকমের ভ্যারিয়েশন আনার চেষ্টা করে যাচ্ছি।’-যোগ করেন আমির।

Share Button

     এ জাতীয় আরো খবর