-
- ধর্ম, রাজনীতি, সারাদেশে
- যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাচনের প্রভাব পড়লো বিষ্টুপুর উত্তর পাড়া “কুবা জামে মসজিদে ” পুলিশ এনে জুম্মার নামাজ আদায়
প্রতিকি ছবি
- আপডেট সময় July, 9, 2019, 9:35 pm
- 284 বার পড়া হয়েছে
বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ

প্রতিকি ছবি
যশোর ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বিষ্টুপুর উত্তর পাড়া “কুবা জামে মসজিদ” নিয়ে আতঙ্কে আছে গ্রাম বাসী।পুলিশ পাহারায় জুম্মার নামাজ আদায় করতে হচ্ছে মুসাল্লীদের ।জানতে চাইলে স্হানীয় বাসিন্দা আঃ রহিম পিতা মৃত ফকির আহম্মদ, বলেন আমাদের মসজিদের কমিটি হয়েছে গত আট মাস মত হয়েছে, মহল্লার সকলে মিলে আমরা কমিটি করেছি,কমিটির সভাপতি হিসাবে দায়িত্বে আছেন মোঃ রিজাউল ইসলাম।সাধারন সম্পাদক হিসাবে দায়িত্বে আছেন মোঃ আরিজুল ইসলাম ও ক্যাশিয়ার বানায় মোসারেফ হোসেনকে তারা নিয়মিত মসজিদের সকল কাজকর্ম হুজুরের( ইমাম) বেতন সহ সকল মসজিদের উন্নয়ন মুলক কাজ করে আসছেন। হটাৎ উপজেলার নির্বাচনের পর নৌকা ও আনারস মার্কায় ভোট করা নিয়ে ঝামেলা বাধে, এই বিষয়টা বিষ্টুপুর গ্রামের মোঃ আমিরুল ইসলাম পিতা আব্দুল মজিদ ও বি এন পি যুবদলের নেতা উপজেলার নির্বাচনে আনারসে ভোট করে,ভোট করার পর তার সাঙ্গপাঙ্গ নিয়ে জোর করে কাওকে না জানিয়ে তার বড় ভাই হাজিরবাগ ইউনিয়ান বি এন পি সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান কে দিয়ে কমিটি ঘোষনা করেন সাথে ছিলেন বি এন পির ওয়ার্ড সভাপতি কুদ্দুস মিয়া ও হাফিজুর রহমান হাফি ও আব্দুল হাই কে নিয়ে পুলিশের সহযোগিতায় জোর করে কমিটি করে আগের কমিটি না ভেঙ্গে এর মদ্ধে হাফিজুর রহমান হাফি নাশকতার মামলার আসামী মহল্লার কাওকে না বলে জোর করে কমিটি করায় প্রতিবাদ করেছে মহল্লাবাসী।
মহল্লাবাসীরা আরো বলেন কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হচ্ছে এই ক্ষমতাবান ব্যাক্তিদের হাত থেকে বাঁচতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/৯জুলাই ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর