পাবনায় ৫২ কেজি গাঁজাসহ আটক ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক

পাবনায় ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে পাবনা মালিগাছা ইউনিয়নের রূপপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বাদুরপুর গ্রামের ছকিয়ত ইসলামের ছেলে মো. আইনুল ইসলাম (২৫) ও রংপুর জেলার মিঠাপুকুর থানার রামনাথপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে মো. আমিন মিয়া। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পাবনা মালিগাছা ইউনিয়নের রূপপুর গ্রামে একটি মিনি কাভার্ডভ্যানে অভিযান চালানো হয়। এ সময় ৫২ কেজি গাঁজাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।