March 23, 2026, 5:54 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
ছবিতে হিরার পরিবারের আহাজারি।

ফলোআপ মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রীর বিবস্ত্র ঝুলন্ত লাশ নিয়ে রহস্য, শরীরের বিভিন্ন স্থানে লিপিস্টিক মাখানো, আটক-৩

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

ছবিতে হিরার পরিবারের আহাজারি।

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রী হিরা আক্তারের (১২) ঝুলন্ত বিবস্ত্র অবস্থায় উদ্ধার হওয়া লাশের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় লিপিস্টিক মাখানো দেখা গেছে। পুলিশের সুরতহাল রিপোর্টে আরো দেখা গেছে মুখে কালো দাগ, গলায় গামছা লাগানো। আজ বুধবার সকাল ১০ টায় পুলিশ লাশের পোস্ট মর্টেমের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হল, ফুলহাতা গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে ওসমান সিকদার(২৪), আলম মৃধার ছেলে শাহিন(১৯) ও রফিকুল মৃধা(১৯)।এ বিষয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেন, রাতেই বাগেরহাট পিবিআই’র একটি তদন্ত এক্সপার্ট টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, মেয়েটিকে পরিকল্পিতভাবে ধর্ষণ শেষে হত্যা করে নগ্ন অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে।উল্লেখ্য,গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের মেয়ে হিরা আক্তারের (১২) ঝুলন্ত লাশ তার নিজ ঘরে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। হিরা আক্তার স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। একই মাদ্রাসার নৈশ প্রহরী হিসেবে চাকরি করেন গাউছ শেখ। মেয়ে দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পরে বাবা-মেয়ে একসঙ্গে খাবার খায়। এরপর বেলা ৩টার দিকে বাড়ির বাইরে যান বাবা গাউছ শেখ। হিরার মাও এ সময় ঘরে ছিলেননা। ৫টার দিকে তিনি খবর পান ঘরে মেয়ে হিরা বিবস্ত্র অবস্থায় ঝুলে আছে।

প্রাইভেট ডিটেকটিভ/৪জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর