April 7, 2026, 6:12 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াইয়ে

ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াইয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চূড়ান্ত হয়েছে আগামি মাসের ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের সূচি। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে আগামি ১৫ জানুয়ারি শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।

টুর্নামেন্টটির সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্রাথমিক পর্বে প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে দুবার করে। ফাইনাল ২৭ জানুয়ারি।

এই সিরিজের খেলতে জিম্বাবুয়ে দল ঢাকায় পা রাখবে ১০ জানুয়ারি। ১৩ জানুয়ারি বিকেএসপিতে তারা একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। সেই দিনই ঢাকায় আসবে শ্রীলঙ্কা। লঙ্কানদের জন্য প্রস্তুতি ম্যাচ নেই।

ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরবে জিম্বাবুয়ে। ২৮ জানুয়ারি বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে। ৩১ জানুয়ারি থেকে সেখানেই দুই ম্যাচ সিরিজর প্রথম টেস্ট। ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট মিরপুরে।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মিরপুরে ১৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা হলেও এই ম্যাচ দিয়ে দ্বিপাক্ষিক সিরিজের ভেন্যু হিসেবে সিলেটের যাত্রা শুরু হবে। ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ দিন-রাতের।

বিপিএল শেষে দুই সপ্তাহের ছুটির পর ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের ক্যাম্প।

 

ত্রিদেশীয় সিরিজের সূচি:

 

১৫ জানুয়ারি      বাংলাদেশ-জিম্বাবুয়ে

১৭ জানুয়ারি      শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে

১৯ জানুয়ারি     বাংলাদেশ-শ্রীলঙ্কা

২১ জানুয়ারি      শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে

২৩ জানুয়ারি     বাংলাদেশ-জিম্বাবুয়ে

২৫ জানুয়ারি      বাংলাদেশ-শ্রীলঙ্কা

২৭ জানুয়ারি      ফাইনাল

Share Button

     এ জাতীয় আরো খবর