April 17, 2026, 7:03 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুর সীমান্তে বিজিবি’র নতুন বিওপি ক্যাম্পের উদ্বোধন টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য

রংপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রংপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরের কাউনিয়ায় মীরবাগ রেলওয়ে স্টেশনে দিনাজপুর গামী ট্রেনের নিচে কাটা পড়ে মকবুল হোসেন (৬৭) নামে এক প্রতিবন্ধি বৃদ্ধ মারা গেছেন। গত বুধবার রাতে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন উপজেলার সারাই ইউনিয়নের ভিতরকুঠি গ্রামের মৃত বাচ্চা মিয়ার পুত্র। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া রেলওয়ে ফাঁড়ীর এএসআই নুজরুল ইসলাম জানান, সান্তাহার থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গ এক্সপ্রেস (সেভেন আপ) ০৭ নম্বার ট্রেনটি রাত সাড়ে আট টার দিকে কাউনিয়ার মীরবাগ স্টেশনের পৌঁছায় কাছাকাছি পৌঁছালে ওই বৃদ্ধ মীরবাগ বাজার থেকে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে মারা যান। মীরবাগ স্টেশন থেকে রেলওয়ে থানায় দুর্ঘটনার কোন ম্যাসেজ দেয়নি। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট রেলওয়ে থানার এসআই গোলক চন্দ্র সহ তিনি ঘটনাস্থলে পৌছার আগেই নিহতর পরিবার লাশ নিয়ে চলে যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর