March 24, 2026, 7:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঈদের নামাজ আদায়

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার সকালে হাইকোর্ট সংলগ্ন রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল-ফিতরের নামাজ আদায় করেছেন।মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন রাজনীতিবিদ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও দেশের এই প্রধান ঈদ জামাতে সকাল সাড়ে ৮টায় নামাজ আদায় করেন।এর আগে ঈদগাহে পৌঁছার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এই জামাতে ইমামতি করেন।ঈদের নামাজ শেষে দেশের শান্তি ও অগ্রগতি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদ তার পরিবারের অন্যান্য সদস্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।ঈদের নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৫ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর