April 7, 2026, 10:53 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

টেস্ট অধিনায়ক বিদেশে ভালো করার চ্যালেঞ্জ নিচ্ছেন

টেস্ট অধিনায়ক বিদেশে ভালো করার চ্যালেঞ্জ নিচ্ছেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

“সত্য যে কঠিনৃকঠিনেরে ভালোবাসিলাম।” পুরোনো দায়িত্ব নতুন করে পেয়ে আপাতত এটিই আপ্তবাক্য সাকিব আল হাসানের। ভালো করেই জানেন, দেশের বাইরে বাংলাদেশের জন্য ভালো করা কঠিন। সেই চ্যালেঞ্জই নিচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক।

ওয়ানডের গতিতে না ছুটলেও গত বছর দুয়েকে টেস্টের বাংলাদেশের এগিয়ে চলাটাও দৃশ্যমান স্পষ্টভাবেই। তবে সেই উন্নতির ছাপ বেশিরভাগ সময়ই পড়েছে দেশের মাটিতে। দেশের বাইরে টেস্টের বাংলাদেশ এখনও জীর্ণ। গত শ্রীলঙ্কা সফরে একটি টেস্ট জিতলেও তার আগে নিউ জিল্যান্ড সফরে ও সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ছিল দুর্দশা।

এই ঘাটতিই সুযোগ হিসেবে দেখছেন সাকিব। দেশের বাইরে টেস্ট ক্রিকেটের বাংলাদেশকে নতুন দিন এনে দিতে চান নতুন অধিনায়ক।

“প্রতিটি টুর্নামেন্ট বা সিরিজই কঠিন। সেটা দেশে হোক বা বাইরে। হয়তো দেশে একটু স্বস্তি বোধ করি আমরা। বিদেশে যেহেতু সাফল্য নেই, সেহেতু আমাদের জন্য কঠিন হয়ে যায়।”

“তবে একই সঙ্গে এটাও সুযোগ ভালো কিছু করার। কোনো না কোনো কিছু তো কেউ না কেউ শুরু করবে। যদি শুরু হয়, তাহলে খারাপ কী! যদিও কাজটা কঠিন। কিন্তু আমাদের যে দল আছে, আমরা যেভাবে খেলছি, অনেক কিছু করা সম্ভব।”

নতুন মেয়াদে সাকিবের দায়িত্ব শুরু হবে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। এরপর আগামি বছরে বাংলাদেশের সফর হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ায়।

Share Button

     এ জাতীয় আরো খবর