April 13, 2026, 11:49 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পর্যবেক্ষণে থাকবেন সাকিব

পর্যবেক্ষণে থাকবেন সাকিব
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

ব্যাটিংয়ের সময় ব্যথা নিয়ে মাঠ ছাড়া সাকিব আল হাসানের চোট আপাতত গুরুতর কিছু নয় বলেই মনে করা হচ্ছে। তবে এক দিন পর্যবেক্ষণের পর অবস্থা আরও ভালো বোঝা যাবে, জানালেন বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন।
আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ফিফটির পর শরীরের পেছন দিকের ব্যথায় মাঠ ছাড়েন সাকিব। মাঠ ছাড়ার খানিক আগেও ব্যথায় উইকেটের পাশে শুয়ে পড়েছিলেন। চিকিৎসা নিয়েছেন সেখানেই বেশ অনেকটা সময় ধরে।
তখন ব্যাটিং চালিয়ে গেলেও একটু পর দৌড়ে রান নেওয়ার সময় আবার টান লাগে পেছনে। দৌড়ের শেষ দিকে ব্যথায় পিঠে হাত দিয়ে চেপে ধরতে দেখা গেছে তাকে। মাঠ ছেড়েছেন তখনই।
বাংলাদেশের জিততে তাতে কোনো সমস্যা হয়নি। অপরাজিত থেকেই প্রাথমিক পর্ব শেষ করেছে বাংলাদেশ। তবে সাকিব মাঠ ছাড়ায় ছড়িয়েছে শঙ্কার ¯্রােত। প্রাথমিকভাবে শঙ্কা খুব বেশি না থাকলেও চ‚ড়ান্তভাবে অবস্থা জানার জন্য থেকে যাচ্ছে উৎকণ্ঠা। অপেক্ষা আপাতত বৃহষ্পতিবার পর্যন্ত।

Share Button

     এ জাতীয় আরো খবর