April 7, 2026, 4:39 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ট্রাম্পের পদক্ষেপকে কেন্দ্র করে ফিলিস্তিনে চরম উত্তেজনা

ট্রাম্পের পদক্ষেপকে কেন্দ্র করে ফিলিস্তিনে চরম উত্তেজনা

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠার পর বিক্ষুব্ধ ফিলিস্তিনি নাগরিকরা শুক্রবার ‘বিক্ষোভ দিবসের’ ডাক দিয়েছে। খবর এএফপি’র। ফিলিস্তিনের এক সিনিয়র কর্মকর্তা জানান, দীর্ঘদিনের নীতি পরিবর্তন করায় ফিলিস্তিনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে অভিনন্দন জানানো হয়নি। এর মধ্যদিয়ে বিতর্কিত এ নগরীর বিষয়ে দীর্ঘ কয়েক দশকের অস্পষ্ট মার্কিন নীতির অবসান ঘটলো। এটা নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, এ মাসের শেষের দিকে পেন্স ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে পূর্ব নির্ধারিত একটি বৈঠক তারা ‘পাল্টা পদক্ষেপ’ হিসেবে বাতিল করবে।

ট্রাম্পের এমন স্বীকৃতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিকে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে আরো কয়েকশ’ সৈন্য মোতায়েন করেছে।

ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠলেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক প্রশংসা করে বলেন, জেরুজালেমের দীর্ঘদিনের ইতিহাসে তার নাম লেখা থাকবে। তিনি বিশ্বের অন্য দেশগুলোকে ট্রাম্পকে অনুসরণ করতে বলেন। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজা সিটিতে এক ভাষণে হামাস নেতা ইসমাইল হানিয়া নতুন করে যুদ্ধের ডাক দিয়েছেন। এর কয়েক ঘণ্টার মধ্যে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে গুলির শব্দ শোনা যায়।

গাজা কর্তৃপক্ষ জানায়, ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে ট্রাম্প স্বীকৃতি দেয়ার প্রতিবাদে গাজার পাশাপাশি পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা হয়। গাজায় বিক্ষোভ সমাবেশে ইসরাইলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছে। ফিলিস্তিনি রেডক্রস জানায়, পশ্চিম তীরে বন্দুকের গুলি বা রাবার বুলেটের আগাতে ২২ জন আহত হয়। এদিকে রামাল্লাহ’র প্রবেশ পথের একটি নিরাপত্তা ফাঁড়িতে সমবেত হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করতে হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর