April 8, 2026, 2:31 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

গেইল তাণ্ডবে খুলনার বিদায়

গেইল তাণ্ডবে খুলনার বিদায়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিপিএলের এলিমিনেটর ম্যাচে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের সুবাদে খুলনা টাইটান্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে রংপুর রাইডার্স।

শুক্রবার দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি  হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। টস হেরে ব্যাট করতে নেমে খুলনা ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের ইনিংসে ভর করে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। এই জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার টিকিট পেল রংপুর। আর টুর্নামেন্ট থেকে বিদায় নিল খুলনা টাইটান্স।

ব্যাট হাতে ক্রিস গেইল ৫১ বলে ৬ চার ও ১৪ ছক্কায় ১২৬ রানের দানবীয় ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ মিথুন। তিনি ৩৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। সোহাগ গাজী ১ রান ও ব্রেন্ডন ম্যাককালাম ০ রানে আউট হন।

এর আগে খুলনার পক্ষে শান্ত ১৬ বলে ১৫, আফিফ হোসেন ৯ বলে ১১, মাহমুদুল্লাহ রিয়াদ ৬ বলে ২০, ক্লিঞ্জার ২২ বলে মাত্র ১৫, আরিফুল ৩০ বলে ২৯, নিকোলাস পুরান ২২ বলে ২৮ ও কালোর্স ব্র্যাথওয়েটের ৯ বলে অপরাজিত ২৫ রান করেন। রংপুরের পক্ষে মালিঙ্গা দুটি, গাজী-নাজমুল-রুবেল-বোপারা ১টি করে উইকেট নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর