April 6, 2026, 11:49 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

‘৫৭ ধারা যেন অন্যরূপে ফিরে না আসে’

‘৫৭ ধারা যেন অন্যরূপে ফিরে না আসে’

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘৫৭ ধারা বাতিল করা হবে। সেটা যেন বাস্তবেই বাতিল করা হয়। কৌশলে অন্য কোনো রূপে যেন এর বহিঃপ্রকাশ না ঘটে।’ গতকাল বৃহস্পতিবার অনুসন্ধানী সাংবাদিকতাবিষয়ক সংলাপ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন ইফতেখারুজ্জামান। টিআইবির কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।’ তিনি আরো বলেন, ‘দুর্নীতি কমানোর জন্য অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজন।’

দুর্নীতি না কমলে সরকারের প্রধান লক্ষ্য দারিদ্র্য কমবে না বলেও জানান গওহর রিজভী।

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এ বছর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নয়জন সাংবাদিক ও ফটোসাংবাদিককে পুরস্কৃত করে টিআইবি।

Share Button

     এ জাতীয় আরো খবর