April 13, 2026, 1:48 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শেষ হয়ে গেল ঝাই রিচার্ডসনের বিশ্বকাপ

শেষ হয়ে গেল ঝাই রিচার্ডসনের বিশ্বকাপ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ান পেসার ঝাই রিচার্ডসনের বিশ্বকাপ স্বপ্ন। কাঁধের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে ব্যর্থ হওয়ায় গতকাল বুধবার আসন্ন বিশ্বকাপ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন কেন রিচার্ডসন। গত মার্চে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কাঁধের ইনজুরিতে পড়েন ঝাই। তারপরও এ মাসের শেষ দিকে ইংল্যান্ডে শুরু হওয়া বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে রাখা হয়েছিল তাকে। তবে সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে বিশ্বকাপ শুরুর আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারছেন না।

অস্ট্রেলিয়া দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলি বলেন, ‘এটা অবশ্যই দল এবং ব্যতিক্রমধর্মী উপায়ে পুনর্বাসন চালিয়ে যাওয়া ঝাইর জন্য অত্যন্ত দু:খজনক।’ ‘তাকে নিয়ে সর্বশেষ পর্যালোচনা এবং নেটে তার বোলিং দেখে এটা স্পষ্ট যে, প্রয়োজনানুযায়ী তার দ্রুত উন্নতি হয়নি। সুতরাং নির্বাচকদের সঙ্গে আলোচনা শেষে দল থেকে আমরা তার নাম প্রত্যাহারের নিদ্ধান্ত নিয়েছি।’ ঝাইর পরিবর্তে দলে ডাকা হয়েছে কেন রিচার্ডসনকে। সুযোগ পাননি পিঠে ইনজুরির কারণে গত জানুয়ারী থেকে মাঠের বাইরে থাকা দীর্ঘ দিন যাবত অসি দলের পেস আক্রমণের নেতৃত্বে থাকা জশ হ্যাজেলউড। বিশ্বকাপ দল ঘোষণার সময় প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেছিলেন আগামি আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া এ্যাশেজ সিরিজের জন্য হ্যাজেলউকে তৈরী করতে চান তারা। বরং বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড সফরে থাকা অস্ট্রেলিয়া ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয় হ্যাজেলউডকে।

Share Button

     এ জাতীয় আরো খবর