April 8, 2026, 4:40 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

জামালপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

শামীম আলম , জামালপুর প্রতিনিধিঃ

mostbet

জামালপুর জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা

২০১৯ অনুষ্ঠিত হয়েছে।গত ৩০ এপ্রিল মঙ্গলবার  বিকেলে শহরের পুলিশ লাইনস্

মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মো: মোখলেসুর রাহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট ডিআইজি মো: নজরুল ইসলাম, পুলিশ সুপার দেলোয়ার হোসেন সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মো: মোখলেসুর রাহমান বলেন, পুলিশ সদস্যরা অনেক ক্লান্ত থাকে, মানসিকভাবে অনেক বিষন্ন থাকে, পেশাগত দায়িত্ব পালনের কারণে তার পরিবার থেকে অনেক দুরে থাকে। তাই এই ধরণের আয়োজন পুলিশ সদস্যদের মানসিকভাবে প্রশান্তি দেবে। এর আগে পুলিশ লাইনস্ প্রতিষ্ঠিত পুলিশ সদস্যদের জন্য দেশের একমাত্র ড্রাইভিং ট্রেনিং স্কুল উদ্বোধন করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১ মে ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর