April 8, 2026, 1:57 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিশ্বকাপে শ্রীলংকার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন মালিঙ্গা : ভাস

বিশ্বকাপে শ্রীলংকার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন মালিঙ্গা : ভাস

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সাবেক শ্রীলংকান ফাস্ট বোলার চামিন্ডা ভাস বলেছেন, ৩০ মে শুরু হওয়া বিশ্বকাপে তার দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন লাসিথ মালিঙ্গা। আইসিসি ওয়েবসাইটকে ভাস বলেন, ‘দলের জন্য তিনি(মালিঙ্গা) শতভাগ উজার করে দিয়েছেন। আমরা দেখেছি তিনি এক দিন ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন আবার পরের দিনই শ্রীলংকার ঘরোয়া টুর্নামেন্টে খেলেছেন। এ থেকেই দল এবং দেশের প্রতি তার অঙ্গীকারের বিষয়টি ফুটে বুঝা যায়। আসন্ন বিশ্বকাপে তিনি হবেন শ্রীলংকা দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ অনেক ম্যাচে নিজের বিধ্বংসী বোলিং দিয়ে লংকান দলকে জয় এনে দেয়া ভাস আরো বলেন,‘ তাতে কোন সন্দেহ নেই যে, মালিঙ্গা বিশ্ব এবং শ্রীলংকার সেরা বোলারদের একজন। আমরা একজন বোলার হিসেবে তার ওপড় নির্ভর করি এবং তিনি তার নেতৃত্ব গুন দেখিয়েছেন।’ গত কয়েক বছর যাবত ওয়ানডে ক্রিকেটে শ্রীলংকা বাজে পারফরমেন্স করলেও আসন্ন বিশ্বকাপরে জন্য শ্রীলংকান নির্বাচকরা সঠিক দলই গঠন করেছেন মনে করছেন ভাস। ভাস বলেন, ‘গত কয়েক মাস যাবত শ্রীলংকা দল ভাল করতে পারছেনা। তবে বিশ্বকাপ দলের কম্বিনেশন পর্যালোচনা করে দেখুন। আমি নিশ্চিত যে, নির্বাচকরা যথার্থ কাজটিই করেছেন।’ ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে খেলা দিমুথ করুনারতেœকে আসন্ন বিশ্বকাপ দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। গত দুই বছরে শ্রীলংকা বেশ কয়েকজন অধিনায়ককে নিয়ে চেষ্টা করেছেন এবং অধিনায়কত্ব দলের জন্য একটা সমস্যা-স্বীকার করেন ভাস।

তিনি বলেন, ‘নির্বাচক প্যানেল এবং শ্রীলংকা ক্রিকেট দিমুথের ওপড় আস্থা রেখেছে এবং তাকে দলের অধিনায়কত্ব করার একটা সুযোগ দিয়েছেন। আমি নিশ্চিত যে, দল একত্র থাকবে এবং আসন্ন বিশ্বকাপে ভাল করবে।’ কার্ডিফে ১ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে শ্রীলংকা।

Share Button

     এ জাতীয় আরো খবর