April 4, 2026, 11:49 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

লালপুরে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

নাটোর সংবাদদাতাঃ
রবিবার নাটোরের লালপুর উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের অধিনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য ৫ জন নারী জয়িতা সম্মাননা স্মারক পেয়েছেন।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক নীলা হাফিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাসুন্নাহার পারুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজি আসিয়া জয়নুল বেনু, ফাহমিদা সুলতানা প্রমুখ।উপজেলায় নির্বাচিত জয়িতারা হলেন শামসুন্নাহার (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী), শরীফা বেগম (শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী), ফাতেমা বেগম (সফল জননী নারী), ফারজানা বিবি (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমেজীবন শুরু করেছেন যে নারী), তাহমিনা খাতুন (সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী)।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৯ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর