February 11, 2026, 7:25 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: ফখরুল

সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: ফখরুল
ডিটেকটিভ নিউজ ডেস্ক
 বাংলাদেশের ক্ষমতাসীন সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের উচিত ছিল জাতীয় ঐক্যের ডাক দেয়া। এতে সম্মিলিতভাবে আরও শক্তিশালী হয়ে রোহিঙ্গাদের জন্য কাজ করা সম্ভব হবে।

ফখরুল বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে পাঠাতে আন্তর্জাতিক চাপের পাশাপাশি মিয়ানমারের বন্ধু রাষ্ট্র চীন, ভারত ও রাশিয়াকে এগিয়ে আসতে বাংলাদেশ সরকারের তরফ থেকে কূটনৈতিক তৎপরতা বাড়াতেও আহবান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা দেশের মধ্যে কোনো রাজনীতি করতে চাই না। ক্ষমতাসীন দলের নেতারা লোক দেখানো ত্রাণের কাজ করছেন, তারা সরকারি ত্রাণ ব্যবহার করছেন। তবে আমরা যতটুকু সম্ভব ত্রাণ দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চাই।

Share Button

     এ জাতীয় আরো খবর