March 17, 2026, 2:28 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে
বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি

আলহাজ্ব মোশাহিদ আলীর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার মন্ত্রী শাহাব উদ্দিন এমপির

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের জাহিদ পুরে আলহাজ্ব মোশাহিদ আলীর জানাযায় তাঁর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ও ছাতক দোয়ারা থেকে নির্বাচিত সাংসদ মুহিবুর রহমান মানিক এম পি।

গত ৫ ফেব্রুয়ারী ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন এর জাহিদপুর গ্রামে লন্ডন প্রবাসী সমাজসেবী শিক্ষানুরাগী আলহাজ্ব মোশাহিদ আলীর জানাযার নামাজ বিকাল ৫ ঘটিকার সময় উনার বাড়ির দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের পূর্বে এডভোকেট জুবায়ের আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এম পি, ছাতক-দোয়ারার এমপি মুহিবুর রহমান মানিক।

মরহুম মোশাহিদ আলীর স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেন, মোশাহিদ আলীর রেখে যাওয়া স্বপ্ন গুলির মধ্যে জাহিদ পুর পুলিশ তদন্ত কেন্দ্রের স্থায়ী অবকাঠামোগত উন্নয়ন এবং জাহিদ পুর উইমেন্স কলেজ প্রতিষ্ঠার জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা উনাদের পক্ষ থেকে প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
এ সময় তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

জানাযায় আরো বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা, ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা, ছাতক থানার অফিসার ইনচার্জ, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের পক্ষ থেকে ধনমিয়া মহালদার, সামির উদ্দিন, ফারুক মিয়া (হামদু), সাইদুর রহমান সায়েক, জাকির হোসেন জুমন ও মোশাহিদ আলীর ছেলে ফখরুল ইসলাম সেলিম।

বক্তারা এ সময় মরহুম মোশাহিদ আলীর রুহের মাগফেরাত ও জান্নাত কামনা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর