March 23, 2026, 12:51 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আ. লীগ সভানেত্রীর রেফারিতে আর নির্বাচন হবে না: দুদু

আ. লীগ সভানেত্রীর রেফারিতে আর নির্বাচন হবে না: দুদু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রেফারি হবেন আওয়ামী লীগের সভানেত্রী (শেখ হাসিনা), আর আমাদের নির্বাচন করতে হবে। আমি বলতে চাই, এমন নির্বাচন কেউ যদি স্বপ্নও দেখে থাকেন, সেটা আর হবে না। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দল আয়োজিত মানববন্ধনে বিএনপির এই ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কৃষক দলের আহ্বায়ক নাসির হায়দার। আগামী নির্বাচনের আগেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, সেই ধরনের পরিস্থিতি দেশের মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি করবে। সরকারের সব রকম বিধি-নিষেধ ভেঙে তারেক রহমানের ওপর অন্যায় করা হয়েছে বলে অভিযোগ করেন এই বিএনপিনেতা। শামসুজ্জামান দুদু আরো বলেন, আগামী নির্বাচন সময় মতো ও উৎসবমুখর পরিবেশেই হবে। আর সেই নির্বাচনে বিএনপি যাবে। তবে শেখ হাসিনার অধীনে ৫ জানুয়ারির মতো নির্বাচন হবে,এটা আওয়ামী লীগ ভুলে গেলে তাদের জন্য ভালো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, আপনি (শেখ হাসিনা) আপনার আসনে নির্বাচন করুন, আর তারেক রহমান তাঁর আসনে করুক। রেফারি হবে অন্যজন। আগামি নির্বাচনে আপনি কত ভোট পান, আর তারেক রহমান কত ভোট পান, আমরা দেখতে চাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।
Share Button

     এ জাতীয় আরো খবর