April 16, 2026, 8:35 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজার যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মৌলভীবাজার যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মৌলভীবাজারে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেককাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা যুবলীগ। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা যুবলীগ নেতাকর্মিরা। এরপর জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বে কুসুমবাগ এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে তিনটি হাতী, কাপড়ের নৌকা ও শিশু কিশোরদের রকমারী সাজ সজ্জা শহরবাসীদের দৃষ্টি কাড়ে। র‌্যালীটি শহর প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনের এসে শেষ হয়েছে। সেখানে প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয়। এ সময় জেলা যুবলীগ নেতৃবৃন্দসহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ,সাধারন সম্পাদক মিছবাউর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান,ও সাংগঠনিক সম্পাদক রাধাপদদেব সজল।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর