February 11, 2026, 7:07 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

দেশের রাজনীতি অত্যন্ত ঘোলাটে: এরশাদ

দেশের রাজনীতি অত্যন্ত ঘোলাটে: এরশাদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক


আওয়ামী লীগ ও জাতীয় পার্টিই দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ ও সুশাসন নিশ্চিত করতে পারবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির গাজীপুরের কালীগঞ্জ শাখার নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এরশাদ বলেন, দেশের রাজনীতি অত্যন্ত ঘোলাটে। নির্বাচনে যদি বিএনপি আসে তাহলে ভয়াবহ পরিস্থিতি হবে। জানমালের নিরাপত্তা থাকবে না। মানুষ পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তন মানে বিএনপি নয়। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মিলিটারি থেকে যারা রাজনীতিতে আসে, তাদের টিকতে দেওয়া হয় না; মেরে ফেলা হয় কিংবা নির্বাসিত করা হয়। আমি বেঁচে আছি, দেশে আছি এবং রাজনীতি করছি। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এর কারণ- আমাদের উপর দায়িত্ব দিয়েছেন আল্লাহপাক। দেশকে, দেশের মানুষকে একটি সুন্দর আগামীতে নিয়ে যাওয়ার দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করতে পারি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মনে রেখ, দেশে দল থাকবে দুটি- আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। এরশাদ বলেন, ক্ষমতায় নেওয়ার মালিক আল্লাহপাক। এটা আমরা ভুলি না, ওরা (বিএনপি) ভুলে যায়। মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, ওরা আমাদের দেশের নাগরিক নয়, ওদেরকে নিজেদের দেশে ফেরত যেতে হবে। কিন্তু ভয় হয়, ওরা দেশে ফিরলে আবার তাদের ঘরবাড়ি জ¦ালিয়ে দেবে কিনা। তাই আমার মতে, এ বিষয়টিতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সংশ্লিষ্টতা প্রয়োজন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, আজম খান এবং জাতীয় পার্টি কালীগঞ্জ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর