February 11, 2026, 7:04 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

লেকহেড গ্রামার স্কুল বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে তিনটি রিট আবেদন

লেকহেড গ্রামার স্কুল বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে তিনটি রিট আবেদন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে উৎসাহ যোগানোসহ কয়েকটি অভিযোগে ঢাকার লেকহেড গ্রামার স্কুল বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে তিনটি রিট আবেদন করা হয়েছে। ওই স্কুলের ১২ শিক্ষার্থীর অভিভাবক এবং এক মালিক খালেদ হাসান মতিনের পক্ষে আইনজীবী রাসনা ইমাম গতকাল বৃহস্পতিবার এই রিট আবেদন করেন। রিটকারী পক্ষের অন্য আইনজীবীরা হলেন- এ এফ হাসান আরিফ ও ব্যারিস্টার আখতার ইমাম ও রাশনা ইমাম। রাশনা ইমাম সাংবাদিকদের বলেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চে দুপুরের পর এ বিষয়ে শুনানি হতে পারে। তিনি বলেন, স্কুলের কার্যক্রম বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। সেইসঙ্গে স্কুলের শিক্ষা কার্যক্রম অবিলম্বে চালু করার আরজি জানানো হয়ছে রিটে। জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেওয়াসহ কয়েকটি অভিযোগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় ঢাকায় লেকহেড গ্রামার স্কুল বন্ধের নির্দেশ দেয়। এরপর মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী ওই স্কুলে গিয়ে সিলগালা করে দেন। সেদিন সন্ধ্যায় তিনি বলেন, এখন থেকে স্কুলটি কোনো ধরনের কার্যক্রম চালালে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর