April 16, 2026, 12:41 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ত্রিমাত্রিক: তথ্যমন্ত্রী

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ত্রিমাত্রিক: তথ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশ ও চীনের মধ্যকার সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুই দেশের মধ্যে এখন ‘ত্রিমাত্রিক সম্পর্ক’ বিরাজমান। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘চীনা ও বাংলাদেশিদের ক্যামেরায় সুন্দর মুহূর্ত: আলোকচিত্র প্রদর্শনী ও চীনা চলচ্চিত্র সপ্তাহ’ এর উদ্বোধনী আসরে এসে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক হাজার বছরের পুরনো। দুই দেশের রাষ্ট্র ও সরকারের মধ্যেও সম্পর্কের সেতু বন্ধন রচিত হয়েছে। তাই বলা যায় দুই দেশের মধ্যে সম্পর্ক এখন ত্রিমাত্রিক। চীন যখন দারিদ্র্য বিমোচনের নতুন পন্থা অবলম্বন করতে যাচ্ছে, তখন সেই অভিজ্ঞতা বাংলাদেশও কাজে লাগাতে পারে বলে মন্তব্য করেন জাসদ একাংশের সভাপতি ইনু। বাংলাদেশ ও চীনের পর্যটক, সৌখিন ও পেশাদার আলোকচিত্রীদের পাশাপাশি দুই দেশের দূতাবাস কর্মকর্তাদের তোলা ছবি নিয়ে সাজানো হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। এতে উঠে এসেছে দুই দেশের ভূপ্রকৃতি আর মানুষের জীবনযাপনের গল্প। উন্নয়নমূলক নানা কর্মকা-ের পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনীতে উঠে এসেছে নারী ও শিশুদের সামাজিক অবস্থানের কথাও। ইনু বলেন, ছবি সবসময় সঠিক কথা বলে। ইতিহাসকে সঠিকভাবে চিত্রায়িত করে, এতে লুকোছাপার কিছু নেই। এই আলোকচিত্র প্রদর্শনী দুদেশের জীবনযাত্রার কথা তুলে ধরে দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে দেবে। বাংলাদেশের চীনা দূতাবাসের সঙ্গে যৌথভাবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে চীন আন্তর্জাতিক বেতার-সিআরআই, চীনা চলচ্চিত্র মহাফেজখানা, বাংলাদেশে প্রবাসী চীনাদের সংস্থা। সহযোগিতায় ছিল সিআরআই, এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম ও চায়না ডটকম।

Share Button

     এ জাতীয় আরো খবর