March 21, 2026, 1:41 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কোনও অশুভ শক্তি যেন নির্বাচন বানচাল করতে না পারে: খাদ্যমন্ত্রী

কোনও অশুভ শক্তি যেন নির্বাচন বানচাল করতে না পারে: খাদ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কোনও অশুভ শক্তি যেন ২০১৮ সালের নির্বাচনকে বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আগামি ২০১৮ সালে দেশে একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার সংবিধান মোতাবেক ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এসব কথা বলেছেন। গতকাল রোববার কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনে আয়োজিত একটি  কর্মশালায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির জন্য কর্মশালাটি আয়োজন করা হয়।

এসময় খাদ্যমন্ত্রী বলেন, ‘একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাঁতি অপেক্ষা করছে।’ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তিনি।

কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুল ওয়াদুদ দারা এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো.বদরুল হাসান, এ কে এম নুরুল আফসার, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আবু তাহের, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর