February 7, 2026, 10:09 am

সংবাদ শিরোনাম
মায়েদের জন্য ৫ ঘণ্টা কাজ, ৭ কোটি মানুষের কর্মসংস্থান পর্যটন কি বর্জ্যই হবে—নাকি বদলাবে নিয়ম মির্জাগঞ্জে কেঁচো সার উৎপাদন সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১টিতে যাবে হেলিকপ্টার দিনাজপুরের ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেফতার ৮০ উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার আরসার কমান্ডার বেনাপোলের বালুন্ডায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরে পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার ॥ গ্রেফতার ৪

গাজীপুরে পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার ॥ গ্রেফতার ৪
গাজীপুর প্রতিনিধি


গাজীপুরে এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় ৪ ধর্ষককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোপালগঞ্জের মধুপুর এলাকার আহম্মদ আলী মোল্লার ছেলে মনির হোসেন (৩৪), টাঙ্গাইল সদরের কেশমমাইজার গ্রামের আঃ হালিমের ছেলে কাওসার আলী (২০), গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আরব আলী (৩২) ও কুড়িগ্রামের ভুড়িঙ্গামারি এলাকার আব্দুল হামিদের ছেলে মোফাজ্জল হোসেন (৩০)। বৃহস্পতিবার রাতে মহানগরীর বাইমাইল এলাকায় ওই ধর্ষণের ঘটনটিা ঘটে।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেন জানান, ভিকটিম মৌচাক তেলিরচালা এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতো। সম্প্রতি তার চাকরি চলে যায়। ভ্যান চালক স্বামী অসুস্থ থাকায় নতুন চাকরির খুঁজে বৃহস্পতিবার সকালে তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় তার বোনের বাড়িতে আসেন।
রাত ১০টার দিকে অটো রিকশাযোগে বাড়ি ফেরার পথে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পৌঁছলে ওই চার যুবক জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে তাকে ওই এলাকায় বিলের মধ্যে একটি নৌকায় তুলে নেয়। পরে চারজন মিলে রাতভর ধর্ষণ করে শুক্রবার ভোরে ছেড়ে দেয়। ভিকটিম বাড়ি ফিরে তার স্বামীকে ঘটনা জানায়। স্বামীর পরামর্শে শনিবার সকালে কোনাবাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে ভিকটিম অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে ও আশেপাশ এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে মনির হোসেন ও কাওসার আলীকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তিতে রবিবার সকালে মোফাজ্জল হোসেন ও আরব আলীকে কোনাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। ইন্সপেক্টর মোবারক হোসেন আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর