February 15, 2026, 11:21 pm

সংবাদ শিরোনাম
মসজিদের মিম্বর থেকে সংসদে: পীরগঞ্জের নীরব রূপান্তর রংপুর আসন ৪-এর বিজয়ী আখতার হোসেনের সংবাদ সম্মেলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল দুই কিশোর

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল দুই কিশোর
হিলি প্রতিনিধি

অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে সে দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশী দুই কিশোর কারাভোগ শেষে দেশে ফিরল। আটক কিশোররা হল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকদহ গ্রামের ব্রজেন্দ্রনাথের পুত্র স্বপন কুমার ও চট্রগ্রাম জেলার উখিয়া উপজেলার সৈয়দ নূর ইসলামের পুত্র ইলিয়াছ হোসেন। আটকে পর ভারতের শিশু শোধনাগাড়ে ৩ বছর আটক থাকার পর আজ বুধবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ২ কিশোর। বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে সীমান্তের শুন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে একিশোরদের হস্তান্তর করেন। কাজের সন্ধ্যানে ২০১৫ সালে সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর