March 14, 2026, 11:37 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

৭ মাসের জন্য বন্ধ থাকবে পবিত্র জমজম কূপ

৭ মাসের জন্য বন্ধ থাকবে পবিত্র জমজম কূপ

ডিটেকটিভ নিউজ ডেস্ক  

বিশ্বে সব মুসলিমদের জন্যই জমজম কূপের পানি একটি পবিত্র পানি। রোগ-মুক্তি থেকে শুরু করে সব ধরনের রোগের জন্য জমজমের পানি মানুষ ব্যবহার করে থাকে। সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামের ভেতরে জমজম কূপটি রয়েছে। তবে এই জমজম কূপ সংস্কারের প্রায় সাত মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে নতুন করে সংস্কারের ফলে, কূপের কাছে পৌঁছনোর সুযোগ বাড়বে। তাছাড়া এর আশেপাশের এলাকাকেও জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেয়া হবে।

সৌদি গেজেট নামের একটি সংবাদপত্র জানায়, জমজমকে বিশ্বের প্রাচীনতম কূপ হিসেবে ধারণা করা হয়। কারণ গত পাঁচ হাজার বছর ধরে এখান থেকে একটানা পানি পাওয়া যাচ্ছে।

 

মক্কা ও মদিনার মসজিদ পরিচালনার চেয়ারম্যান শেখ আবদুল রহমান আল সুদায়েস জানান, জমজম কূপ মেরামতের জন্য প্রায় সাত মাসের মতো সময় লাগবে। তবে আগামী বছর রমজানের আগেই এই সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে তার আশা।

সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভে-র একটি জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার আছে। যারা এই কূপের পানির মান, গভীরতা, অম্লতার মাত্রা বা তাপমাত্রার দিকে নিয়মিত নজর রাখে।

Share Button

     এ জাতীয় আরো খবর