April 15, 2026, 6:09 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বেনাপোলে ফেনসিডিলসহ দুই বিক্রেতা আটক

বেনাপোলে ফেনসিডিলসহ দুই বিক্রেতা আটক
বেনাপোল থেকে এনামুল হক

mostbet


বেনাপোল সীমান্ত থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় বেনাপোল সীমান্তের পুটখালী মজিদ বাড়ি এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন, বেনাপোল শিকড়ী  গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও ভবারবেড়  গ্রামের রফিকুল গাজীর ছেলে ফয়সাল (২৭)।

বিজিবি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওই দুই যুবক শরীরে ফেনসিডিল বহন করছে। পরে অভিযান চালিয়ে মজিদবাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে এক জনের কাছে ৪০ বোতল ও আরেক জনের কাছে ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের নামে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর