January 23, 2026, 8:15 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার তিনজনের কারাদণ্ড

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া দুইটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.শাহেনূর এই রায় দিয়েছেন। দণ্ডিতদের মধ্যে ৫২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া শাহজাহান ও মানিককে ৮ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত ওসমানকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন, ২০১৬ সালের ৩ আগস্ট ওসমানকে ২০০০ পিস ইয়াবাসহ নগরীর কোতয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম বাদি হয়ে মামলা দায়েরের পর ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১০ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়ার পর ৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। ওসমান বর্তমানে পলাতক আছেন। এদিকে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চালক শাহজাহান ও সহকারী মানিককে গ্রেফতার করা হয়। এই ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহিম খান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। দুজনই বর্তমানে কারাগারে আছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর