December 11, 2025, 9:44 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

রাজধানীতে স্কুল ছাত্রী প্রিয়াংকা হত্যা: মামা রিন্টুর সাজা কমিয়ে যাবজ্জীবন

রাজধানীতে স্কুল ছাত্রী প্রিয়াংকা হত্যা: মামা রিন্টুর সাজা কমিয়ে যাবজ্জীবন

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াংকা হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি তার মামা জাহিদুল ইসলাম রিন্টুর শাস্তি কমিয়ে যাবজ্জীবন করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। এর আগে ২০১২ সালের ২৯ জানুয়ারি প্রিয়াংকা হত্যা মামলার একমাত্র আসামি তার মামা জাহিদুল ইসলাম রিন্টুকে ফাঁসির আদেশ দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন রিন্টু। তাঁর বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বিত্রা গ্রামে। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৮ জুলাই বড় মগবাজার এলাকার ৫৩৬/১ পেয়ারাবাগের বাসায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াংকাকে হত্যা করা হয়। ঘটনার পর প্রিয়াংকাকে তার নিজ কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। জাহিদুল ইসলাম রিন্টু শ্বাসরোধ করে প্রিয়াংকাকে হত্যা করেছে অভিযোগ করে প্রিয়াংকার বাবা সুলতান ফারুক রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনা তদন্ত করে সিআইডির পরিদর্শক মাগফুরুল ওয়াদুদ আসামি জাহিদকে অভিযুক্ত করে ২০০৯ সালের ২৭ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১২ সালের ২৯ জানুয়ারি প্রিয়াংকা হত্যা মামলার একমাত্র আসামি তার মামা জাহিদুল ইসলাম রিন্টুকে ফাঁসির আদেশ দেন আদালত।

Share Button

     এ জাতীয় আরো খবর