January 13, 2026, 3:04 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

হবিগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet mostbet

হবিগঞ্জ সদর উপজেলায় মাছ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বেবিটেকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান। আহতদের মধ্যে ইমরান হোসেন (১৫), আমির আলী (২৮), ছায়েব আলী (২৬), রমজান মিয়া (২২), মর্তুজ আলী (২৩), কাইয়ুম মিয়া (১৫), জমির আলী (৩০), বিল্লাল (৩০), ফাতেমা বেগম (২৫), মজিদ মিয়া (১৮), আলী হোসেন (২০), মাহিন (২৩), জাকির (১৫), নায়েব আলী (২৪), ওয়াসিম মিয়া (১৭), রুস্তম আলী ৫০), শিউলী বেগম (৪৫) ও দুলন মিয়াসহ ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। ওসি ইয়াছিনুল বলেন, সকালে মাছ বিক্রি নিয়ে বেবিটেকা গ্রামের ছুরাব আলীর সঙ্গে একই গ্রামের নবীন আলীর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর