April 5, 2026, 10:27 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পান্থপথ ও বিমানবন্দরে নিহত ২ জঙ্গির লাশ আঞ্জুমানে মুফিদুলে হস্তান্তর

পান্থপথ ও বিমানবন্দরে নিহত ২ জঙ্গির লাশ আঞ্জুমানে মুফিদুলে হস্তান্তর

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে থেকে নিহত হওয়া দুই জঙ্গির লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল ফরেনসিক বিভাগ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশ দু’টি আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে মর্গে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পুলিশ সদস্যরা। ফরেনসিকের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, লাশ দু’টি দাফনের জন্য কাউন্টার টেরোরিজমের পক্ষ থেকে আমাদের কাছে চিঠি এসেছে। সেই অনুযায়ী আমরা লাশ দু’টি দাফনের জন্য আঞ্জুমানের কাছে হস্তান্তর করেছি। আঞ্জুমান সূত্রে জানা যায়, লাশ দু’টি জুরাইন কবরস্থানে দাফন করা হবে। গত ২৪ মার্চ রাজধানীর বিমানবন্দর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ও ১৫ আগস্ট পান্থপথে নিহত হন এ দুই জঙ্গি। এরা হলে বিমানবন্দরের অজ্ঞাতপরিচয় (২২) ও পান্থপথের সাইফুল (২১)।

Share Button

     এ জাতীয় আরো খবর