April 8, 2026, 1:11 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আবার বিপাকে ‘পদ্মাবতী’

আবার বিপাকে ‘পদ্মাবতী’

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মুক্তির ক্ষেত্রে বাধার মুখে পড়েছে রাজপুত ইতিহাস নিয়ে নির্মিত সঞ্জয় লীলা বানশালির নতুন ছবি ‘পদ্মাবতী’। জয় রাজপুতানা সংঘের পক্ষ থেকে ছবিটি নিয়ে হুঁশিয়ারি দেয়া হয়েছে। বলা হয়েছে, অনুমতি ছাড়া রাজস্থানে ‘পদ্মাবতী’ মুক্তি পেলেই পুড়িয়ে দেয়া হবে সিনেমা হল। এ ব্যাপারে সংঘের প্রতিষ্ঠাতা ভাওয়ার সিং রেটা জানিয়েছেন, প্রায় আড়াই লাখ সদস্য রয়েছেন তাদের সংগঠনে। রাজ্যের প্রত্যেকটি সিনেমা হলের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। পাঠানো হয়েছে পোস্টার। যাতে বলা হয়েছে, আগে সংগঠনের প্রতিনিধিদের ছবিটি দেখানো হবে। তারা যদি মনে করেন ছবিতে রানি পদ্মাবতীর মহিমা ক্ষুন্ন করা হয়নি, তবেই দীপিকা-শাহিদ-রণবীর অভিনীত ছবিটি সাধারণ দর্শকদের দেখানোর অনুমতি মিলবে। অনুমতি ছাড়া রাজস্থানের কোনো সিনেমা হলে এ ছবি চললে তা পুড়িয়ে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পোস্টার মধ্যপ্রদেশ ও গুজরাটেও পাঠানো হয়েছে বলে জানান ভাওয়ার সিং রেটা। প্রসঙ্গত, রাজপুত ইতিহাস নিয়ে ছবি নির্মাণ করতে গিয়ে শুরু থেকেই বাধার মুখে পড়তে হয়েছে সঞ্জয়কে। মরু শহরে কর্ণি সেনার তা-বে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, ইতিহাসকে কোনোভাবে ছবিতে বিকৃত করা হয়নি। আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়নি। কিন্তু তারপরও ‘পদ্মাবতী’ দীপিকার ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর রাজ্যের বিভিন্ন স্থানে পোস্টার পোড়ানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর