April 16, 2026, 8:05 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের জনগনকে এগিয়ে আসতে হবে:ওয়াদুদ ভূঁইয়া

গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের জনগনকে এগিয়ে আসতে হবে:ওয়াদুদ ভূঁইয়া

রাজিব আহসান জাকারিয়া, খাগড়াছড়ি থেকে

mostbet

গত চারদলীয় জোট সরকারের আমলের দোর্দণ্ড প্রতাপশালী খাগড়াছড়ির সাংসদ ওয়াদুদ ভূঁইয়া জেলার রাজনীতিতে কৌশলে তৃনমূল নেতৃবৃন্দকে সক্রিয় করে তুলছেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই তৎপরতা বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
জানা যায়, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বাধীন জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির অনুমোদন পায়। এর পরপরই তিনি তাঁর সমর্থকদের মাঠে নামিয়ে দেন। জেলা বিএনপির নিজস্ব কোনো কর্মসূচি না থাকলেও কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় চোখে পড়ে তাঁর কর্মী-সমর্থকদের তৎপরতা।
দেশব্যাপী বিএনপির বিভিন্ন কর্মসূচিতে খাগড়াছড়ি  জেলা বিএনপির কর্মী-সমর্থকেরা ওয়াদুদ ভূঁইয়ার ছবি নিয়ে মাঠে নামেন। এর আগে বিভিন্ন কর্মসূচিতে থাকত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। সম্প্রতি ওয়াদুদ ভূঁইয়ার ছবি-সংবলিত একাধিক রকমের পোস্টার সারা জেলায় ব্যাপকভাবে লাগানো হয়েছে। এসব পোস্টারে ওয়াদুদ ভূঁইয়াকে ‘পাহাড়ের অবিসংবাদিত নেতা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির বিভিন্ন সুত্রে জানা যায়, ‘এসব কর্মকাণ্ড নির্বাচনকে লক্ষ্য রেখে নয়, খাগড়াছড়ির বিএনপিতে ওয়াদুদ ভূঁইয়ার অবদান অতুলনীয় বলেই কর্মী-সমর্থকেরা তাঁর ছবি বহন করছেন। ‘ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে অবস্থান করে রাজনীতি করতে চান। কিন্তু তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বার্থান্বেষী মহল হামলা চালাতে পারে-এই আশঙ্কা থাকা সত্ত্বেও খাগড়াছড়িতে তৃনমূল বি.এন.পি কে সক্রিয় রাখতে কাজ করে যাচ্ছেন।
আমাদের প্রতিনিধির সাথে একান্ত আলাপে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের জনগনকে এগিয়ে আসতে হবে। পুলিশি বাধার সামনে ও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি।  কখনওবা আমরা সেই বাধা অতিক্রম করি,তবে আমাদের টার্গেট কৌশলে সভা-সমাবেশ বাস্তবায়ন করা। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগনের অধিকার আদায়ে আমরা কাজ করে যাব। তার জন্যে সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর