April 13, 2026, 11:24 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জগন্নাথপুরে সুপারষ্টার আসিল সৌখনদের উদ্যোগে মোরগ লড়াই অনুষ্টিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
ফুটবল, ক্রিকেট, হকি ব্যাডমিন্টনের মতো অতি পরিচিত একটি খেলা ককফাইট বা মোরগ লড়াই। মোরগ লড়াই নামে সবাই চিনলেও এর আসল নাম ‘আসিল মোরগ লড়াই’। ‘আসিল’ শব্দের অর্থ ‘আসল’। আর ‘আসিল মোরগ লড়াই’ অর্থ ‘আসল মোরগ লড়াই’। সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুপারষ্টার রানীগঞ্জ বাজার আসিল সৌখিনদের উদ্যোগে গন্ধর্ব্বপুর পশ্চিমের মাঠে গতকাল মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। মোরগ লড়াই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা.ছদরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আসিল ফেডারেশনের সভাপতি আবু হাসান মজুমদার,সহ সভাপতি বাবুল মিয়া,সাংগঠনিক সম্পাদক আনোয়ার মিয়া,জগন্নাথপুর আসিল ক্লাবের উপদেষ্টা এম এ নুর ও মো. জিলু মিয়া,নিউমেশন আসিল ক্লাবের সভাপতি রঞ্জিত বাবু। প্রতিযোগিতায় আয়োজক কমিটির সদস্য সুপারষ্টার রানীগঞ্জ আসিল ক্লাবের সভাপতি মো. লুৎফুজ্জামান ছালিক, মো. জুনু মিয়া,সাধারন সম্পাদক মো. ফয়জুল মিয়া, সহ সাধারন সম্পাদক এম.এস.এ সুজন, সাংবাদিক ফখরুল ইসলাম,জুয়েল আহমদ মাহিন,ইসলাম আলী,মো.সুলেমান মিয়া প্রমুখ। টান টান উত্তেজনাকর মোরগ লড়াই উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

mostbet

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৩মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর