April 16, 2026, 7:34 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পুডিং বানাতে গিয়ে দগ্ধ শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

পুডিং বানাতে গিয়ে দগ্ধ শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পুডিং বানাতে গিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। বেগম সিরাজুন্নেছা হলে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান। দগ্ধ নুরুন্নাহার হাসিকে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সমাজকর্ম বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের প্রথম সেমিষ্টারের শিক্ষার্থী। হাসির বন্ধু কামরুল হাসান বলেন, রাতে হলের একটি রান্না ঘরে পুডিং বানাচ্ছিল হাসি। এ সময় পুডিং বানানোর বক্সটি ফেটে গেলে তার শরীর মুখম-ল দগ্ধ হয়। তার সুস্থ হতে কিছুদিন সময় লাগবে বলে চিকিৎসকদের বরাত দিয়ে কামরুল জানান। প্রক্টর বলেন, ঘটনার পর পরই হাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর