April 5, 2026, 10:53 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

রাজশাহী সেফহোম থেকে দুই তরুণী নিখোঁজ

রাজশাহী সেফহোম থেকে দুই তরুণী নিখোঁজ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাজশাহীর পবা উপজেলার বায়া সেফহোম থেকে নিখোঁজ হয়েছেন দুই তরুণী। গত শনিবার রাতের কোনো একসময় তারা ‘পালয়ে গেছে’ বলে মনে করছে কর্তৃপক্ষ। নিখোঁজদের মধ্যে একজনের বাড়ি নীলফামারী জেলায় ও আরেকজন রংপুরের তারাগঞ্জের বাসিন্দা। রাজশাহী সেফহোমের তত্ত্বাবধায়ক লাইজু আরা জানান, গত শনিবার রাতে খাওয়ার পর খোঁজ করে দেখা যায় যে সেফহোমের ওই তরুণী তাদের কক্ষে নেই। পরে দেখা যায় রুমের উপরের গ্রিল ভাঙা। তারা রুমের গ্রিল ভেঙে বাইরে বের হয়। তবে গ্রিল ভেঙে বাইরে বের হলেও সেফহোমের প্রাচীরে তার কাঁটার বেড়া দেওয়া আছে। সেই তার ডিঙিয়ে কিভাবে তারা দুইজন বাইরে বের হলো তা ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকেও। বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত কাউকে এই ঘটনায় দোষী হিসেবে শনাক্ত করা যায়নি। লাইজু আরও জানান, সেফহোমের রুমগুলোতে দুই জন করে নারী আনসার পাহারায় থাকেন। নিখোঁজ হওয়ার পরে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কিন্তু তারা কিছুই বলতে পারছেন না। এদিকে রাতেই নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ছাড়া রাজশাহী রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালেও গভীর রাতে লোক পাঠিয়ে খোঁজা হয়েছে। তবে তাদের পাওয়া যায়নি। জানা যায়, নিখোঁজ দুই তরুণীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে আদালতের মাধ্যমে তাদের সেফহোমে রাখা হয়।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর