April 7, 2026, 2:05 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বড়ধলিয়া গ্রামের সার্জেন্ট (অবঃ) মুক্তিযোদ্ধা বীর বিক্রম আব্দুর রহমান আর নেই।

হবিগঞ্জ প্রতিনিধিঃ

mostbet

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়ধলিয়া গ্রামের সার্জেন্ট (অবঃ) মুক্তিযোদ্ধা বীর বিক্রম আব্দুর রহমান আর নেই। আজ সোমবার ভোর ৫ টা ৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

পরিবার সূত্র জানিয়েছে, বীর বিক্রম আব্দুর রহমান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সূত্র আরও জানায়, আজ বাদ আছর তেমুনিয়া মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় সম্মাননা শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে আব্দুর রহমানের মৃত্যুতে হবিগঞ্জ-৪ আসনের এমপি এড.মোঃ মাহবুব আলী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এড.মোহাম্মদ আলী পাঠান শোক প্রকাশ করেন।এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এড.মোহাম্মদ আলী পাঠান জানান, দেশকে হানাদার মুক্ত করতে আব্দুর রহমান তেলিয়াপাড়া ৩ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৫মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর