April 7, 2026, 2:00 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

থানায় মামলা দায়ের- ছাতকে চুরির প্রতিবাদে সন্ত্রাসী হামলা, আহত ৫

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):

mostbet

ছাতকে চুরির ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। উপজেলার কালারুকা ইউপির ছিক্কা গ্রামে এঘটনা ঘটে। এব্যাপারে পারভিন বেগম বাদি হয়ে ১১ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার ৪ মার্চ বাদশা মিয়ার স্ত্রী পারভিন বেগম জানান, গত ২৮ ফেব্রুয়ারি একই গ্রামের সূরুজ মিয়া ও ফিরোজ মিয়ার নেতৃত্বে ১৫/১৬জন লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার স্বামির বাড়ি ঘেরাও করে তাকে মারপিট করে লুঠপাট করে মালামাল নিয়ে উল্লাস করে পালিয়ে যায়। এতে বাদশা মিয়া (৪৬), শরিফ উদ্দিন (২০) পারভিন বেগম (৪০)সহ ৫জন আহত হন। এদের মধ্যে বাদশা মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় বসত ঘরে হামলা, ভাংচুর ও শোকেসে থাকা নগদ একলাখ ২০হাজার টাকাসহ পারভিন বেগমকে অস্ত্রর মূখে জিম্মি করে তার গলার চেইন ছিনিয়ে নেয়। এব্যাপারে থানায় সূরুজ আলীসহ ১১জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে। এব্যাপারে মামলাটি রেকর্ড করার সত্যত স্বীকার করেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর