April 8, 2026, 2:48 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিরামপুর প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি আকরাম, সম্পাদক মাহমুদুল হক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

mostbet

দীর্ঘ ৯ বৎসর পর ঐতিহ্যবাহী বিরামপুর প্রেসক্লাবের নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিরামপুর প্রেসক্লাব চত্ত্বরে নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক সিনিয়র সাংবাদিক আবু তাহেরের নেতৃত্বে উৎসব মুখর পরিবেশে সাংবাদিকদের মনোনয়নপত্র গ্রহন করেন। ঐদিন বিকেলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বিকেল ৫ ঘটিকায় আলহাজ্ব শামসুজ্জামান তপনের দায়িত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মহোনা টিভি’র প্রতিনিধি আকরাম হোসেন সাধারন সম্পাদক পদে দিনকালের প্রতিনিধি মাহমুদুল হক নির্বাচিত হন। এছাড়াও অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ সভাপতি ডাঃ নুরুল হক (সংগ্রাম), সহ সভাপতি হাফিজ উদ্দিন সরকার (আজকের প্রতিভা), সহ সভাপতি প্রভাষক মশিহুর রহমান (যুগান্তর), সহ সভাপতি জালাল উদ্দিন রুমী (যায়যায় দিন), যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান (মাই টিভি), সহ সাধারন সম্পাদক শাহিনুর আলম (বিজয় টিভি), সহ সাধারন সম্পাদক আবু তাহের (আজকের প্রতিভা), সহ সাধারন সম্পাদক রায়হান কবির চপল (প্রভাতির খবর), সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এবিএম মুসা (মানব জমিন), অর্থ সম্পাদক মিজানুর রহমান (বাংলাদেশ সময়), দপ্তর সম্পাদক সেকেন্দার আলী (জনমত), প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম তানিম (মুক্ত খবর), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সামিউল ইসলাম (আমার সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মাসুদ রানা (স্টার নিউজ), কার্যকরী সদস্য ড. নুরুল ইসলাম (নয়া দিগন্ত), ড. এনামুল হক (সাতমাথা), এএসএম আলমগীর (প্রথম আলো), আব্দুল কুদ্দুস (সমকাল), আজহার ইমাম (আমাদের সময়), মাহবুর রহমান (খোলাকাগজ),এএসএম খালেকুজ্জামান (উত্তর বঙ্গ), একলাছুর রহমান (আজকের প্রত্যাশা)।

নির্বাচন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করেন বিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ একেএম শাহাজাহান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সেক্রেটারী জাহিদুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/৪ মার্চ ২০১৮/রুহুল আমিন

 

Share Button

     এ জাতীয় আরো খবর