April 7, 2026, 12:07 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

১০ হাজার ইয়াবাসহ টাঙ্গাইলে আটক ২

টাঙ্গাইল প্রতিনিধিঃ

mostbet

টাঙ্গাইলে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ ট্রাকের চালক ও তার সহকারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শনিবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক ডিআইজি সেলিম মোঃ জাহাঙ্গীর খবরের সত্যতা নিশ্চিত করেন। চালকের নাম সাদ্দাম হোসেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার যশোইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সহকারি বাবুল হোসেন রাজশাহীর মোহনপুর উপজেলার নওনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের তিন নম্বর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল শহর বাইপাস সড়কের রাবনা মোড়ে অভিযান চালায়। সেখানে একটি ট্রাক আটক করে ৯ হাজার ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ওই ট্রাকের চালক ও সহকারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন কক্সবাজার থেকে তারা ইয়াবা সংগ্রহ করে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও রাজশাহী অঞ্চলের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন। এদের দুজনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর