April 8, 2026, 9:46 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারে বিদ্যুতস্পৃষ্টে রোগীর মৃত্যু কমিউনিটি ক্লিনিকে

কক্সবাজার প্রতিনিধি:

mostbet

কক্সবাজারের পেকুয়ায় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা রোগী রশিদা বেগম (৫০) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত মহিলা একই এলাকার নবী হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ওসমান গণি বলেন, শনিবার সকাল ১১টার দিকে রশিদা বেগম ওই ক্লিনিকে চিকিৎসা নিতে যায়। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়।

এদিকে নিহতের পরিবারের দাবি, ক্লিনিকের হেলথ সুপারভাইজার মোরশেদ তাকে ক্লিনিকে ঝাড়ু দিতে বাধ্য করে। ঝাড়ু দেয়ার এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর হেলথ সুপারভাইজার মোরশেদ পালিয়ে যায়। মোরশেদ একই ইউনিয়নের বখশিয়া ঘোনা এলাকার আলম মেম্বারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুরুল কাদের মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর