April 7, 2026, 3:46 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি (দিনাজপুর):

mostbet

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে পড়ে পানিতে ডুবে গিয়ে শামিম হোসেন (২) নামে  এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনাটি গতকাল বুধবার দুপুর আনুমানিক ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বাকালীপাড়ায় ঘটেছে। নিহত শামিম হোসেন আনিছুর রহমানের ছেলে। জানা গেছে, শামিম পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পার্শ্বস্থ পুকুরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। এসময় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ইউপি সদস্য মোতাহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর