April 16, 2026, 8:37 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

‎লক্ষ্মীপুরে নির্বাচন ছাড়াই ইউনিয়ন বিএনপির পকেট কমিটি, প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

mostbet

‎ ‎দলীয় প্রতিনিধি নির্বাচন ছাড়াই লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়ন বিএনপির পকেট কমিটি তৈরির অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
‎এসময় পকেট কমিটি বাতিল করে দলীয় নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবী জানান তারা।

‎আজ বুধবার বিকেলে সদর উপজেলার পালেরহাট বাজার এলাকায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পালেরহাট বাজারে সমাবেশে মিলিত হয়।

‎এতে বক্তব্য রাখেন, দক্ষিণ হামছাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল হায়দার চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হুদা মুন্সিসহ অনেকে।

‎বিক্ষুব্ধ নেতারা জানান, গণতন্ত্র চর্চা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়নসহ সকল কমিটি গঠন চলছে। অথচ লক্ষ্মীপুর দক্ষিণ হামছাদি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি নির্বাচন হলেও ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন ছাড়াই রাতের আধারে পকেট কমিটি তৈরি করে একটি পক্ষ।
এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এসময় পকেট কমিটি ভেঙে নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবী জানান বিক্ষুব্ধরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

‎প্রসঙ্গত, দলীয় নির্বাচন ছাড়াই আব্দুল হান্নান নাসিরকে সভাপতি ও ছায়েদুর রহমান ছায়েদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর