March 14, 2026, 11:50 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

কুলাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

পিডিনিউজডেক্সঃ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গত বৃহস্পতিবার মধ্যরাতে চোরাকারবারি সন্দেহে উপজেলার শরিফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন– কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলীর ছেলে সিপার আহমদ (২২)। বিএসএফ তাদের বর্তমানে ত্রিপুরার ঊনকোটি জেলার ইরানি থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছে সূত্র।

মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে আমার ভাইসহ তিনজনকে ধরে নিয়ে যায়। আমরা বিষয়টি বিজিবির স্থানীয় ক্যাম্পে জানিয়েছি।

এ বিষয়ে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমদ বলেন, শরীফপুর সীমান্ত থেকে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, তিনজন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর